১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বাঙ্গরায় মাদক সম্রাট রিগ্যান রক্ষিতা ইমা সহ গ্রেফতার

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে উপজেলার ১২নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকার বালুর মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন টহল ও মাদক উদ্ধার অভিযানের সময় এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে মোঃ রিগান ভুইয়া (৩৬) ও তার রক্ষিতা ইমা আক্তার (৩০)সহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ সময় রিগান ভুইয়ার দখল থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইমা আক্তারের দখল থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
গত কয়েক বছর ধরে কথিত রক্ষিতা ইমা আক্তার কে ভারা বাসায় রেখে তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে রিগ্যান এবং তার সাথে অবৈধ ভাবে মেলামেশা করে আসছে দীর্ঘদিন ধরে।
রিগ্যান ভুইয়ার ডজন খানেক এজেন্ট নিয়োগ দেওয়া আছে,
কয়েকটি উপজেলা থেকে নিয়মিত পাইকারি ও খুচরা কাস্টমার আসে তার নিকটে। রিগ্যান এর বিরুদ্ধে ডাকাতি, হত্যা,মাদক মামলাসহ ডজন খানেক মামলা আছে।

এ ঘটনায় কুমিল্লা জেলা এর বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন মাদক বিরোধী অভিযানে কথিত বান্ধবী ইমার ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুজনকে ইয়াবা ও নগদ টাকা সহ আটক করেছি,
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top