মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।পবিত্র রমজান উপলক্ষে পারস্পরিক ভ্রাতৃত্ববন্ধন জোরদার করতে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘ভাইরাল ফুড কর্ণার’-এ সুষ্ঠু ও সুন্দরভাবে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় সংগঠনটির সভাপতি মো. শাকিল বাবু বলেন, “পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। ক্যাম্পাসের অন্যতম সক্রিয় সাংবাদিক সংগঠন হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতে পেরে আনন্দিত। সাংবাদিক ফোরামের এই ভ্রাতৃত্বের বন্ধন ও ইফতার আয়োজনের ধারাবাহিকতা ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এরপর দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।