১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে পবিত্র রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ, ১৩ রমাদান) হাটহাজারী পৌরসভার আল হাবিব তাহফিজুল কোরআন মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক আলেম-উলামা, নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উত্তর জেলার আমীর আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সাংবাদিক মাওলানা আজগর সালেহীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমীর জননেতা আলহাজ আব্দুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক কুতুবী, দক্ষিণ জেলার আমীর আল্লামা আতাউল্লাহ আল হোছাইনী, মাওলানা কারি ইসা, মাওলানা আব্দুচ ছালাম মাদার্শাহি, হাফেজ মাওলানা কারি রফিকুল হক, মাওলানা ইফাজুর রহমান আফাজ, মুফতি আতাউল্লাহ, মাওলানা ইয়াকুব, মাওলানা মনসুরুল আলম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুফতি কাউছার হোছাইন, মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ আবু সায়েম ও ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় প্রচার সচিব মোহাম্মদ শহিদুল্লাহ শাহীন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রমাদান শুধু সিয়াম সাধনার মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও নৈতিক পুনর্গঠনের মাস। ব্যক্তি জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবনে রমাদানের শিক্ষা বাস্তবায়ন নিশ্চিত করতে পারলেই ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ সম্ভব। তারা রমাদানের তাৎপর্যকে কাজে লাগিয়ে দুর্নীতি, বৈষম্য ও অন্যায় থেকে সমাজকে মুক্ত করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top