৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ১৬ কেজি গাঁজাসহ নারী কারবারি আটক

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ উত্তর সাতশিমুলিয়া মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫.৯৪ কেজি গাঁজাসহ মোছাঃ আমেনা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

মঙ্গলবার (৩ মার্চ) জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বড় মাদকের চালান মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে ডিএনসি’র একটি দল অভিযান পরিচালনা করে। এসময় আমেনা বেগমের ব্যবহৃত খড়ির ঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা সিনথেটিক বস্তার ভেতর স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।

এর মধ্যে একটিতে ৭.৪২ কেজি এবং অপরটিতে ৮.৫২ কেজি, মোট ১৫.৯৪ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযান শেষে আমেনা বেগমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ তাহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এর আগে, গ্রেফতারকৃত আমেনা বেগমের স্বামী মোঃ সাজু মন্ডলকে গত সোমবার (২ মার্চ) ভোরে বগুড়ার শাহজাহানপুর থানা এলাকায় সিএনজিযোগে পাচারের সময় ১০ কেজি গাঁজাসহ আটক করে ডিএনসি’র আরেকটি দল।

এ ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top