৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান (৪ মার্চ) বুধবার বিকাল ৫টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার দাতা, প্রতিষ্ঠাতা ও সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত সকল শুভানুধ্যায়ীদের জন্য বিশেষ দোয়া করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন।

মাহফিলে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার সভাপতি মোহাঃ লতিফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং চলমান নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পপতি ও নবাব গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকবর হোসেন, এরফান গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম (সিআইপি), শিবগঞ্জ উপজেলার মেসার্স রিপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ খাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি আবদুল ওদুদ, পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেশুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর এবং জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিক এনাতুল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তার ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। পরে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top