১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি: ‎

বগুড়া শহরে অবৈধ মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়। ‎

বৃহস্পতিবার (০৫ মার্চ) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানটি বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর চামড়া গুদাম ও সেউজগাড়ী আমতলা এলাকায় পরিচালিত হয়। ‎এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— উত্তম বাঁশফোড় (৩০), পিতা মৃত রুখিলাল, সাং রেলওয়ে কলোনি; মো. স্বপন শেখ (২৫), পিতা মো. আমজাদ শেখ, সাং চক সূত্রাপুর; এবং মো. সবুজ (২৫), পিতা মো. আনসার আলী, সাং দাড়াইল বাজার, থানা গাবতলী।‎ভ্রাম্যমাণ আদালত আসামিদের প্রত্যেককে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top