১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ইফতারে খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪

মো.সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ইফতারের সময়ে খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে দেওয়া কীটনাশক পান করে একই পরিবারের চারজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটির চৌকিদার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- চিলাহাটি চৌকিদার মোড় এলাকার বাসিন্দা আলম মিয়া (৪২) তার স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের সন্তান ফাহিম ইসলাম (৭) ও স্বাধীন মিয়া (১৭)।

স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারা ইফতারের সময়ে কৃষি জমিতে দেওয়া কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলিয়ে পান করেন। কিছুক্ষণ পরে তাদের শরীরে বিষক্রিয়া শুরু হলে ছটফট করতে থাকেন। এসময়ে তাদের আশপাশের লোকজন ছুটে এসে তা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

স্থানীয় বাসিন্দা সিফাতুর রহমান বলেন, ইফতারের সময়ে তাদের বাড়ি থেকে শব্দ শুনতে পাই। পরে তাদের বাড়িতে গিয়ে দেখি তারা মাটিতে গড়াগড়ি করছেন। পাশে দেখি কৃষি জমিতে দেওয়া কীটনাশকের প্যাকেট পড়ে আছে। পরে তারা বলে স্যালাইন ভেবে সেটি পানিতে গুলিতে খেয়েছে। তখন ফায়ার সার্ভিসকে কল করি তারা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা মো আইনুল হক বলেন, খাবার স্যালাইন ভেবে একই পরিবারের চারজন কীটনাশক পানিতে গুলিয়ে পান করেন৷ তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top