১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ললিতা গুলশান মিতার সংবাদ সম্মেলন সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদপ্রার্থিতার ঘোষণা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন (পাবনা–সিরাজগঞ্জ) থেকে সংসদ সদস্য পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা।

আজ সকাল ১১টা ৩০ মিনিটে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ললিতা গুলশান মিতা বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার বিষয় নয়; বরং এটি মানুষের সেবা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কাজ করে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা কাছ থেকে দেখেছেন। বিশেষ করে নারী, শিশু ও তরুণ সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও অনেক নারী শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সুযোগ পেলে নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান তিনি।

তরুণ সমাজের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার প্রসার, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তরুণদের দেশের উন্নয়নে সম্পৃক্ত করা জরুরি।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গণমাধ্যম সব সময় জনগণের কাছে সত্য ও সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।
শেষে উপস্থিত সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি তার রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top