৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্র অধিকার পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় রিকশাচালক, দিনমজুর ও পথচারী মেহনতি মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের হাতে ইফতার প্যাকেট তুলে দেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। মানবিক ও সেবামূলক ছাত্র রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে।

এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এমন মানবিক কর্মসূচিকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ছাত্র অধিকার পরিষদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন সময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top