৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে বাজারে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মিষ্টান্ন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

রবিবার (০৮ মার্চ) বিকেল ৪টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বালিয়াকান্দি উপজেলার একমাত্র পেট্রোল পাম্পসহ বাজারে অবস্থিত জ্বালানি তেলের দোকানসমূহ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলা এবং দোকানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে বাজারের দুইটি মিষ্টান্ন ও ইফতার সামগ্রীর দোকানে খাদ্যদ্রব্য যথাযথভাবে ঢেকে না রাখা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি মামলায় দুই ব্যবসায়ীকে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডিতরা হলেন— জামালপুর বাজারের রাখি সুইটসের ফেরদৌস (১৯), বালিয়াকান্দির আশাপুর এলাকার শিকদার সুইটসের মোঃ বছির শিকদার (২৬)।

মোবাইল কোর্ট পরিচালনাকারী বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top