১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া

এম,এম,রহমান,উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা সভাপতিত্ব করেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রহমতুল্লাহ বারী এবং উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নুর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে মহড়া অনুষ্ঠিত হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top