১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

বিপিজেএফের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও অনুদান বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী  প্রতিনিধি:

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে উন্নত মানের ইফতার বিতরণ ও নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) এর নেতৃত্বে এ ইফতার বিতরণ করা হয়। এরআগে ইসলামী বিশ্বস্ত প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাস্টে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, আমরা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অধিকার আদায় ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। রমজান মাস একটি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি ভাল কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবো৷ পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই, আপনারা আপনাদের সামথ্য অনুযায়ী পাশের মানুষটির পাশে দাঁড়ান।

এ ব্যাপারে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, প্রতিবছরের ন্যায় সংগঠনের সদস্যদের অর্থায়নে এবারও অসহায় ও দুস্থদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে, ইনশাল্লাহ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top