১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রথম ধাপে রাজবাড়ীতে ফ্যামিলি কার্ড পেলেন ১২০১ জন নারী: ১০ টাকা কেজি চাউল খাওয়ানোর মতো গলাবাজিতে বিএনপি বিশ্বাসী নয়- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেয়েছিলেন তলাবিহীন ঝুঁড়ি। সেখান থেকে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত রাষ্ট্র গড়তে কাজ করছে। বিএনপি ১০ কেজি চাউল খাওয়ানোর মতো গলাবাজিতে বিশ্বাস করে না। একমাস হয়নি ফ্যামিলি কার্ড, ১০ হাজার টাকার কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নির্ধারণের মতো কাজ করেছে। এ মাসেই কৃষি কার্ড, খাল খনন সহ আরো বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন হবে। আজকে যে কার্ড যেওয়া হলো উন্নত বিশে^র কোন দেশে এ কার্ড নেই। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে  বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনীর অংশ হিসেবে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে নারী প্রধান পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

প্রথম ধাপে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী ৫ নং ওয়ার্ডের ১২০১ জন নারী এ কার্ড পান। উদ্বোধনের সঙ্গে সঙ্গে নারীরা তাদের ব্যাংক হিসাবে বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে ভাতা পেয়ে যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম। সভাপতিত্ব করেন,  রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।  এসময় শুভেচ্ছা বক্তৃতা করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। বক্তব্য করেন, রাজবাড়ী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সালেহ মোঃ আলী আহসান, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, সাবেক সদস্য সচিব মনজুরুল আলম দুলাল, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া প্রমুখ।
কার্ড পেয়ে রহিমা খাতুন বলেন, কার্ড হাতে পেয়েছি। বিএনপি ভোটের আগে যে কথা দিয়েছিলেন, সেই কথা রেখেছেন। আমি এখন সাবলম্বী।

উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৩ সিটি করপোরেশন/ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি খানার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করা হয়। ওয়ার্ড কমিটি সরেজমিন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা, সদস্য সংখ্যা, শিক্ষা, বাসস্থান, পরিবারে ব্যবহৃত আসবাব ও গৃহস্থালি সামগ্রী (টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল ইত্যাদি), রেমিট্যান্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে এবং সংগৃহীত তথ্য ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাই করা হয়েছে। ইউনিয়ন কমিটি কর্তৃক যাচাই-বাছাইকৃত তালিকা উপজেলা কমিটি কর্তৃক অধিকতর যাচাইপূর্বক উপকারভোগীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের আওতায় প্রত্যেক নারী প্রধান ফ্যামিলি কার্ড পাবেন। চিপ সংবলিত এ কার্ডে কিউআর কোড (বার কোডের তথ্যসহ) ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে; ফলে কার্ডটি নিরাপদ, দীর্ঘস্থায়ী ও সহজে ব্যবহারযোগ্য হবে। পাঁচ সদস্যের পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে যৌথ বা একান্নবর্তী পরিবারের ক্ষেত্রে সদস্য সংখ্যা পাঁচের অধিক হলে আনুপাতিক হারে একাধিক কার্ড দেওয়ার কথা বিবেচনা করা হবে বলে অনুষ্ঠানে বলা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে ‘যুগান্তকারী পদ্ধতি’ বর্ণনা করে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে। ডিজিটাল পদ্ধতি অনুসরণের ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অপচয় কমবে এবং প্রকৃত লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে যে ‘অপচয়’ হচ্ছে তা কমানোর পক্ষে জোর দিয়ে তিনি বলেন, ধাপে ধাপে ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি বলেন, কার্ডের সুবিধা পাবেন। ঈদের আগেই ১২০৬ ফ্যামেলী কার্ডের অর্থ পাবেন। বাকিরা পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আসবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top