১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

নলছিটিতে আন্তর্জাতিক দুযোগ প্রশমন দিবস পালিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুযোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট অগ্নিনির্বাপন দলের মহড়ার মধ্য দিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার.সেগুফতা মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্টের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ বলেন, সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন। সাধারন মানুষকে অগ্নিনির্বাপণের পদ্ধতি শিখিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top