মোহাম্মদ নয়ন চৌধুরী , কুমিল্লা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার কংশনগরের বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এক বৃহৎ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এক সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় পরিবেশে ইফতার সম্পন্ন করেন।
মঙ্গলবার (১০মার্চ) বিকেল ৫ টায় কংশনগর কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এ ইফতার মাহফিল কুমিল্লা অঞ্চলের কোস্ট ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক দীপঙ্কর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন মোহাম্মদ মোশাহেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোঃ নিরব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংশনগর বাজার বিশিষ্ট ব্যবসায়ীগন, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ ও কংশনগর কোস্ট ফাউন্ডেশনের সকল কর্মকর্তা- কর্মচারী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোস্ট ফাউন্ডেশনের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে কোস্ট ফাউন্ডেশন শাখার এরিয়া ব্যবস্থাপক হোসাইন মোহাম্মদ মোশাহেদ বলেন, কোস্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।