১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

পুঠিয়ায় এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়া উপজেলার পুঠিয়া মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করা এবং সম্প্রীতি জোরদারের লক্ষ্যে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এমন আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন, সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব, সাবেক রাজশাহী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু,
উপজেলা ওলামা দলের আহ্বায়ক মফিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক শাহজামান আলী সাবু, ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, বিএনপি নেতা মিলন, স্বেচ্ছাসেবক দলের ওয়াসিম, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার রাসেল, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রায়হান সরদার হিরো, বিএনপি নেতা গাজী মাস্টার সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনগণ।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top