১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় এডভোকেট ফারহানা ফাল্গুনী, ঢাকা -৫ আসনে সর্ব মহলের ব্যাপক সমর্থন

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর এখন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংসদের সংরক্ষিত নারী আসন। আর এই আলোচনায় ঢাকা-৫ আসন থেকে সাড়া ফেলেছেন এডভোকেট ফারহানা ফাল্গুনী। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হওয়ার সম্ভাবনাকে ঘিরে তার নিজ এলাকা বাহির টেংরা (ওরিয়েন্টাল স্কুল রোড) সারুলিয়া, ডেমরাতে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-৫ আসনে পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন এই তরুণ নারী নেত্রী। এলাকাবাসী মনে করছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও আইন পেশায় অভিজ্ঞতার কারণে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন এডভোকেট ফারহানা ফাল্গুনী।

ঢাকা-৫ এ নারী নেতৃত্বের দৃঢ় কণ্ঠ হিসেবে পরিচিত ফারহানা ফাল্গুনীর রাজনৈতিক পথচলা গড়ে উঠেছে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, আইন পেশায় নিরলস পরিশ্রম এবং সংগঠনের প্রতি অটল নিষ্ঠার ভিত্তিতে। এই তিন শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। বর্তমানে তিনি মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রাজনৈতিক আন্দোলনেও সক্রিয় ছিলেন এই আইনজীবী নেত্রী। ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজপথে সরকারবিরোধী আন্দোলনে তার সরব উপস্থিতি ছিল। হাসিনা সরকার ও তার পুলিশ বাহিনীর কঠোর অবস্থান উপেক্ষা করেও তিনি নিয়মিতভাবে সরকারবিরোধী কর্মসূচিতে অংশ নেন। একই সঙ্গে স্বৈরাচারী সরকারের আমলে মিথ্যা মামলায় জড়িয়ে পড়া বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনেক সময় পুলিশি হয়রানি ও মামলার ভয়ে যখন সিনিয়র আইনজীবীরাও আদালতে যেতে সাহস পেতেন না, তখন এডভোকেট ফারহানা ফাল্গুনী সহযোদ্ধা নেতাকর্মীদের পক্ষে সাহসিকতার সঙ্গে আইনি লড়াই চালিয়ে গেছেন বলে জানা যায়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন। আন্দোলনের সময় আহত অনেক ছাত্র-জনতার চিকিৎসা ব্যবস্থারও উদ্যোগ নেন তিনি।

এর মধ্যে উল্লেখযোগ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাকি বিল্লাহ। আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হলে তাকে গোপনে নিজের বাসায় আশ্রয় দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এডভোকেট ফারহানা ফাল্গুনী। পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।

পেশাগত জীবনে একজন আইনজীবী হিসেবে বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ (৪র্থ) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে তার সক্রিয় ভূমিকা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

এডভোকেট ফারহানা ফাল্গুনী বলেন, “রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। জনগণের আস্থা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। একজন আইনজীবী হিসেবে আমি দেখেছি—সাধারণ মানুষ কত সহজে বঞ্চিত হয়। আমি চাই সেই বঞ্চনার বিরুদ্ধে শক্ত কণ্ঠ হতে।”

তিনি আরও বলেন, “ জাতীয় সংসদে নারীদের কার্যকর অংশগ্রহণ বাড়লে সমাজে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠা আরও জোরদার হবে। সংসদে গিয়ে তৃণমূলের নারী, শিশু ও সাধারণ মানুষের কথা দৃঢ়ভাবে তুলে ধরাই হবে আমার মূল লক্ষ্য।”

দলীয় নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি ঢাকা-৫ মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করেছেন এবং সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top