১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে অবৈধভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অবৈধভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটার দায়ে হাসান আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর মৌজায় বাংলাদেশ জুট করপোরেশন (বিজেসি) আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এ রায় প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top