১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আদিবাসী সমিতি ও ব্রেডের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

আজ ১১ই মার্চ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের খান মরিচ বিএম কলেজে আদিবাসী সমিতি ও ব্রেডের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়।

আজকের পদক্ষেপ আগামী দিনের ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার এই প্রতিপাদকে সামনে রেখে no inআজকের এই অনুষ্ঠানে প্রথমে আমার প্রতিশ্রুতি তার নিরাপত্তা দেওয়াল তৈরি করা হয় দেয়ালে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা মহিলা কর্মকর্তা মোছাঃ মাজেদা খাতুনের লেখার মাধ্যমে প্রতিশ্রুতি দেওয়াল তৈরীর কাজ শুরু হয় ।

সকল অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব মতামত প্রতিশ্রুতি দেওয়ালে লিখেন। এরপরে সাফল্যের গল্প বলেন লাবণ্য সরকার ও ঋতু বসাক তাদের সাফল্যের গল্প শুনে সকল অংশগ্রহণকারীরা বিমুগ্ধ হয়।

আলোর রানী সরকারের সভাপতিতে অষ্টমী বৈষম্যহীন সমাজ বর্ডার আলাপ অনুষ্ঠান শুরু হয় উক্ত অনুষ্ঠানে নারীদের পদ্ধতিকে আদিবাসী নারী আরতি বসাক ঋতু বসাক আদিবাসী সমবায় সমিতি সাধারণ সম্পাদক রঞ্জিত বসাক ডাক্তার দুলাল চন্দ্র সরকার ও বি এম কলেজের শিক্ষক এম জিল্লুর রহমান শিমুল বিভিন্ন বাস্তবসম্মত অভিজ্ঞতা সকলের সামনে উপস্থাপন করেন।

সাফল্যের গল্প করা দুইজন নারীকে সম্মাননা উপহার সামগ্রী তুলে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ মাজেদা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ মাজেদা খাতুন তার নিজের জীবনের সমাজের বিভিন্ন ধরনের বৈষম্যতা তুলে ধরেন এবং তিনি নিজে প্রতিশ্রুতি দেন যে যেভাবেই হোক নারীর মর্যাদা রক্ষা করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটির লাবণ্য সরকার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রেডের প্রোগ্রাম কর্ডিনেটর মোঃ আশিকুর রহমান ও বেডের আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা।খ্রিস্টান এইড ও উইকেন বাংলাদেশের সহযোগিতায় ব্রেড এই কর্মসূচিটি উদযাপন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top