১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা-তে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। হত্যার পর মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী মোছা. নাসিমা বেগম। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তিনি এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হুমায়ুন কবির জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top