১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

নিহত মজনু মিয়া ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি শুকনো গাছ কাটতে গেলে মজনু মিয়া, তার ভাই বাবলু ও নুরুল হক কালুকে বাধা দেন প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মজনু মিয়াসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, হাসপাতালে আনার আগেই মজনু মিয়ার মৃত্যু হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top