১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে ২৬৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। বুধবার (১১ মার্চ) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান এবং জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভালো কাজের স্বীকৃতি মানুষকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করে। কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও সাফল্যকে সম্মান জানানো এবং উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top