১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মিলন শিকদার হতবাক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার  ভয়াবহ অগ্নিকাণ্ডে পাট ব্যবসায়ী মিলন শিকদারের গোডাউনে থাকা বিপুল পরিমাণ পাট ও ব্যবসায়িক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আকস্মিক এ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। হঠাৎ এমন বিপর্যয়ে হতবাক ও দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে কয়েকটি পাটের গোডাউন, ভূষি মালের গোডাউন, ধানের ঘর, মুদি দোকান, চাউলের ঘর, স্যারের ঘরসহ মোট ২১টি গোডাউন হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে নিমেষেই পুরে ছাই হয়ে যায় অনেকের ভাগ্য। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে মজুত থাকা মিলন শিকদারের শুকনা পাটের স্তূপে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ ধারণ করে এবং অল্প সময়েই পুরো গোডাউনুলো আগুনে গ্রাস হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে বালিয়াকান্দি, কালুখালী ও রাজবাড়ীর  ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে মিলন শিকদারের গোডাউনে থাকা বিপুল পরিমাণ পাট ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মিলন শিকদার জানান, তিনি ধারদেনা, ব্যাংক ঋণ, বিভিন্ন সংস্থা থেকে নেওয়া অর্থ দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। হঠাৎ গত ৯ মার্চ আগুনে তার কয়েক লাখ টাকার পাট ও ব্যবসায়িক মালামাল পুড়ে গেছে। বহু কষ্টে গড়ে তোলা তার ব্যবসা এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান পাট ব্যবসায়ী মিলন শিকদার।
এদিকে আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় প্রশাসন ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানা গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top