১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায় সামাজিক ও মানবিক সংগঠন মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ রমজান) বিকেলে মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের ফজিলত অর্জন এবং সমাজে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ, সহ-সভাপতি শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাচান আল মামুন এবং কোষাধ্যক্ষ রুহুল আমিন রাকিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও স্থানীয় সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম, ধৈর্য ও মানবিকতার শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের দায়িত্ব। মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মধ্য বোয়ালখালী মানবিক যুব সমাজ একটি স্বেচ্ছাসেবী, মানবিক ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকার অসহায়, হতদরিদ্র ও এতিম মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের সদস্যরা জানান, প্রতি রমজানের আগ মুহূর্তে এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়। এছাড়া ঈদের আগের রাতে এতিম ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বর্তমানে সংগঠনটির মোট ৩৩ জন সদস্য রয়েছে এবং সবাই নিজ উদ্যোগে নিঃস্বার্থভাবে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। সংগঠনটির মূল লক্ষ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top