১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনে কুষ্টিয়ার খোকসা মোড়াগাছায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি:

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় আগামীকাল সোমবার (১৬ মার্চ) আসছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক (মোঃ আসাদুজ্জামান)। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন আইনমন্ত্রী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোড়াগাছা এলাকার গুরুত্বপূর্ণ একটি খাল পুনঃখননের মাধ্যমে স্থানীয় কৃষি, সেচব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালটি পুনঃখনন হলে এলাকার কৃষক ও সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

এদিকে কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের আশা, এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top