১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে নিষিদ্ধঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ইফতার মাহফিল: শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা ভিডিও ভাইরাল

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়েছে। গত শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের মৎস্য প্রজেক্টে এই আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাকিব, সান্তাহার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ বক্তব্য দেন।

এছাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। ইফতার শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে ইফতার মাহফিল শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতি এবং বক্তব্য দিতে দেখা যায়। আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, আমরা আগে থেকে জানতাম না, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশ পেলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের এ ধরনের প্রকাশ্য আয়োজন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে কি না সেটিও এখন আলোচনায় রয়েছে বলে জানায় স্থানীয়রা।##

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top