১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

বক্সমাহমুদ ইউনিয়নে জামাতের উদ্যোগে দুস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম উপজেলার ৪ নং বক্সমাহমুদ ইউনিয়নে ১নং ওয়ার্ড (সাতকুচিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সমাহমুদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড (সাতকুচিয়ার) পক্ষ থেকে গরীব, দুস্থ,শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

১৭ মার্চ (মঙ্গলবার) ১ নং ওয়ার্ড (সাতকুচিয়া) ২০ জন দুস্থ,শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বক্সমাহমুদ ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি, মোঃ মীর হোসেন, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪ নং বক্সমাহমুদ ইউনিয়ন জামায়াত নেতা মোঃ এমরান হোসাইন, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ নিশান, ও বিভিন্ন ইউনিটের সভাপতি, সেক্রেটারি,অন্যান্য নেতৃবৃন্দ।

১ নং ওয়ার্ড (সাতকুচিয়া) জামায়াত ইসলামী সেক্রেটারি, মোঃ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সকলের সহযোগিতায় প্রায় ২০ জন গরিব, দুস্ত, শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে, যারা সহযোগিতা করেছেন সকলকে জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ড (সাতকুচিয়া) এর পক্ষ থেকে ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, আগামীতে আরো বড় পরিসরে করার চিন্তাভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মিয়াঁচান ঈদ সামগ্রী পেয়ে বলেন, শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারি না, ঈদ সামগ্রী পেয়ে আমি খুশি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top