মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখা । সোমবার (১৭ মার্চ ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের অধীন শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: বাবুল ইসলামের পরিচালনায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাসফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ।
ইফতার মাহফিলে ইবাদতের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সহ জীবনের সার্বিক বিষয়ে পবিত্র রমজানের রোজার গুরুত্ব বিষয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো: জাফর আলী, জেলা সহকারি সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শেফাউল মূলক, উপজেলা নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আজম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান এবং কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রবিউল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীরা ।