১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

সময়ের রেখায় পাকা চুল, কিন্তু থামেনি সত্যের কলম—সাংবাদিকতায় একে এম মঈনুল হকের অনন্য দৃষ্টান্ত

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

বাংলাদেশের উত্তরাঞ্চলের সংবাদ সাংবাদিকতার দিকপাল গণমাধ্যম জগতের এক অনন্য ও সম্মানিত নাম একে এম মঈনুল হক। দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।

বর্তমানে তিনি দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এন টিভি-এর রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সময়ের সঙ্গে সঙ্গে তার চুলে পেকে গেছে অভিজ্ঞতার রং, কিন্তু থেমে যায়নি তার কলম। বরং প্রতিটি দিন তিনি আরও দৃঢ় প্রত্যয়ে ছুটে চলেছেন সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে। গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ ঘটনাস্থল—সবখানেই তার উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সত্য উদঘাটনের জন্য তিনি কখনো পিছু হটেননি, বরং প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন দৃঢ়তার সঙ্গে।

তার সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সত্যের পক্ষে অবস্থান নেওয়ার এক নিরন্তর সংগ্রাম। বহু প্রতিকূলতা, চাপ ও হুমকির মুখেও তিনি তার নীতিগত অবস্থান থেকে একচুলও সরে আসেননি। এ কারণে সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি এক নির্ভরযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

সাংগঠনিক ক্ষেত্রেও রয়েছে তার অসামান্য অবদান। তিনি প্রেসফোর লালমনিরহাট-এর প্রতিষ্ঠাতা, যা বর্তমানে লালমনিরহাট জেলার সাংবাদিকদের অন্যতম সেরা ও শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত। এই সংগঠনের মাধ্যমে তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার দূরদর্শী নেতৃত্ব ও নিষ্ঠার ফলেই সংগঠনটি আজ একটি শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে আছে।

একে এম মঈনুল হকের কর্মজীবন প্রমাণ করে—সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, একটি আদর্শ এবং একটি অঙ্গীকার। তার নিরলস পরিশ্রম, সততা ও সত্যনিষ্ঠা তাকে নিয়ে গেছে সাফল্যের উচ্চতায়, যেখানে তিনি হয়ে উঠেছেন উত্তর জনপদের গর্ব।

নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য তিনি এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবনের প্রতিটি অধ্যায় শেখায়—ঝড় আসবে, বাধা আসবে, কিন্তু সত্যের পথে থাকলে পথ কখনো থেমে থাকে না।

সময়ের প্রবাহে অনেক কিছু বদলায়, কিন্তু কিছু মানুষ থেকে যান অটুট—তাদের কর্ম, আদর্শ ও অবদানের মাধ্যমে। একে এম মঈনুল হক তেমনই একজন সাংবাদিক যার কলমের কালি এখনো শুকায়নি, বরং সত্যের আলো ছড়িযে দিতে এখনও নিরন্তর কাজ করে যাচ্ছে। এই সাদা মনের মানুষটি গুণী সাংবাদিকের প্রতি রইলো গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আগামীর জন্য শুভকামনা সেই প্রত্যাশা সকলের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top