২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দীর কুড়িপাড়ায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন হিউম্যান সার্ভিস ফাউন্ডেশন এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বালিয়া বালিয়াকান্দি বালিয়াকান্দি উপজেলা আমির আব্দুল হাই জোয়ারদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বার্ষিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম এবং উপজেলা জামায়াতের নেতা মনিরুজ্জামান মন্নু জেলা ইউনিট সদস্য রাজবাড়ী।

স্থানীয় সমাজসেবক মোঃ সুজন শেখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাই জোয়ারদার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবাই এগিয়ে এলে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সমাজ গড়া সম্ভব। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top