২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভূজপুরে প্রবাসী ওলামা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ, ১০২ ইমাম খতিব ও আলেমদের নগদ অর্থ বিতরণ

এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

ভূজপুরে প্রবাসী ওলামা পরিষদের উদ্যোগে ১০২ জন ইমাম, খতিব ও শিক্ষকদের মাঝে নগদ অর্থ বিতরণের মাধ্যমে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) কাজিরহাট মাদরাসার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের সম্মানিত আলেমদের সম্মাননা ও ঈদ উপহার প্রদান করা হয়, যা স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হযরত মাওলানা জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক সাংবাদিক মাওলানা আজগর সালেহী। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা শোয়াইব সোলায়মানী এ ধরনের উদ্যোগকে সমাজকল্যাণমূলক কার্যক্রমের নতুন দিগন্ত হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে এ উদ্যোগকে দেশের মধ্যে প্রথম ও ব্যতিক্রমী বলে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, সমাজের নীরব সেবক আলেম-উলামাদের পাশে দাঁড়ানো সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তারা এই মহৎ কাজের সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শাহজাহান চৌধুরী শিপন, মোহাম্মদনগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মতিউর রহমান সিকদার টুটুল, আল মাহাদুল ইসলামি বালক বালিকা মাদ্রাসার সহকারী পরিচালক হাফেজ মাওলানা এমদাদ হাসান, বড়বিল মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা শামসুল আলম, সন্দীপনগর আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম, ভূজপুর রাবার ড্যাম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তালেব, হাজি ইকবাল হোসেন, মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা কারি আব্দুল আজিজসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে স্থানীয় ১০২ জন ইমাম, খতিব ও আলেমকে জনপ্রতি দুই হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়। বক্তারা এ ধরনের সৃজনশীল ও মানবিক উদ্যোগে যারা আর্থিক ও শারীরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top