২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবানে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ সামগ্রী পেল দুস্থ ও অসহায় পরিবার

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনা রিজিয়নের সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড এর প্রশিক্ষণ মাঠে বান্দরবানের শতাধিক অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পোলাউ চাল, মুরগির মাংস, সেমাই, গুড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান উপস্থিত থেকে জেলা সদরের বিভিন্ন পাড়া থেকে আগত দুস্থ ও অসহায়দের মাঝে বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেন। বান্দরবানবাসীর সেবার জন্য বান্দরবান সেনা রিজিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম সর্বদা চলমান থাকবে বলে জানান বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top