মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে, গুরুদাসপুর পৌর যুবদলের ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ সুমন হাসানের পক্ষ থেকে, ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
গত ১৮ মার্চ রোজ বুধবার বিকেল ৩ ঘটিকায়, গুরুদাসপুর পৌরো যুবদলের অস্থায়ী কার্যালয়ে, প্রায় পাঁচশত পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, সংসদ সদস্য নাটোর ৪।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ ওমর আলী শেখ, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ আসাদুজ্জামান আসাদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি সহ গুরুদাসপুর পৌর যুবদল, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
উক্ত উপহার সামগ্রীর মধ্যে সয়াবিন তেল, আটা ও গুড়া দুধ ছিল। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে সুমন হাসানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারন।