২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে মানসিক চাপের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে স্ত্রীর ও সন্তানের মানসিক চাপের কারণে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম বেদারুল ইসলাম (৫২), তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের মৃত অছির উদ্দীনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা যায়, কয়েকমাস ধরে বেদারুল ইসলাম তার স্ত্রী ও সন্তানদের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। পরিবারের সম্পত্তি নিয়ে চলমান বিতণ্ডার জের ধরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কিছু দিন আগে চেতনানাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তিনি সুস্থ হন। এরপর তিনি দমদমা গ্রামে তার মায়ের সঙ্গে বসবাস শুরু করেন।

বুধবার রাতে তিনি খাবার খেয়ে মার পাশে শুয়ে ছিলেন। এরপর তিনি নামাজ পড়েন এবং কুরআন তিলাওয়াত করে ঘরের বাইরে যান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় তার মা ডাকাডাকি শুরু করেন।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে একটি জায়গায় দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান পরিবারের সদস্যরা। আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top