২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাবীর দা এর কোপে দেবর নিহত

খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে বাড়ির সামনে মোটরসাইকেল রাখা নিয়ে কথাকাটাকাটির জেরে চাচাত ভাই প্রবাসী আব্দুস সাত্তারের স্ত্রী রুমানা বেগমের দা’য়ের কোপে একই এলাকার গোলাপ মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হন ।

নিহত সুমনের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায় ১৯ মার্চ দুপুরে সুমনের পরিচিত এক এনজিও কর্মীর মোটরসাইকেলটি সুমন মিয়ার বাড়ির সামনের সড়কে পার্কিং করা নিয়ে সুমনের সঙ্গে তারই চাচাতো ভাইয়ের স্ত্রী রুমানা বেগমের কথাকাটাকাটি হয়। বিকালে সুমন মিয়া বাড়িতে ফিরে আসার পর আবারো তার চাচাতো ভাইয়ের স্ত্রী রুমানা বেগম সুমনকে পূণরায় গালিগালাজ করতে থাকে। তা নিয়ে আবারো তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে সুমনের বুকে সজোরে কোপ দেয়। এতে সুমন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুমনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুঁইয়া জানান পারিবারিক কলহের জেরে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত দায়ীদের গ্রেফতারে সরাইল থানা পুলিশের অভিযান চালছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top