২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহান স্বাধীনতা দিবসে আমন্ত্রণ পেলেন না বীরপ্রতীক (অব.) আজিজুল হক

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে লালমনিরহাটে আয়োজিত সরকারি কর্মসূচিতে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলেছেন বীর মুক্তিযোদ্ধা ও বীরপ্রতীক (অব.) আজিজুল হক।

বিষয়টি ঘিরে লালমনিরহাট জেলার স্থানীয় মুক্তিযোদ্ধা মহলসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্বাধীনতার ৫৪তম বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হলেও, একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ না জানানোকে অনেকেই দুঃখজনক ও অমর্যাদাকর বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে বীরপ্রতীক (অব.) আজিজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছেন। কিন্তু এবারের মহান স্বাধীনতা দিবসে তাকে কোনো প্রকার আমন্ত্রণ জানানো হয়নি।

তিনি বিষয়টিকে অত্যন্ত কষ্টদায়ক উল্লেখ করে বলেন, “দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, আজ সেই দিবসে আমন্ত্রণ না পাওয়া সত্যিই অত্যান্ত বেদনাদায়ক মনে হচ্ছে আমার।

তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধ।ু তার ব্যক্তিগত অসম্মান নয়, বরং মুক্তিযোদ্ধা সমাজের প্রতিও অবহেলার বহিঃপ্রকাশ। ভবিষ্যতে এ ধরনের ভুল যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এদিকে জেলার স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল মনে করছেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে তা মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

তবে এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, বীরপ্রতীক (অব.) আজিজুল হক লালমনিরহাট জেলার একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধা, যিনি ১৯৭২ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা প্রদর্শনের জন্য রাষ্ট্রীয় খেতাব অর্জন করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top