মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ ) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম এর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকা ও গ্রামের সর্বজন ব্যাক্তিবর্গের সাথে বেয়াদবি মূলক আচরণ করার তথ্য প্রমাণের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াসিন আরাফাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।