মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামে অবস্থিত এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স লিঃ এর জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দপদপিয়া ইউনিয়নের চর তিমিরকাটি এলাকার জিয়া মাঝি, রিয়াজ মাঝি ও রমিজ মাঝিসহ অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ শে ফেব্রুয়ারী জিয়া মাঝির নেতৃত্বে প্রায় ২০-২৫ টি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষাদিক টাকা। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ২৯ শে মার্চ পুনরায় আবার গাছ কাটা শুরু করলে সেখানে থাকা কেয়ার টেকার গাছ কাটতে বাধা দিলে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় জিয়া মাঝি। পরে এ বিষয় এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স এর ম্যানেজার মোঃ আবুল বাসার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অ্যাডভেঞ্জারশিপ বিল্ডার এর মালিক মোঃ নিজাম উদ্দিন জানান, গত ৫ -ই আগষ্ট ২০২৪ এর পরে দিন জিয়া মাঝির নেতৃত্বে অ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স -২ এ নির্মিত অফিস ভবন ও গেস্ট হাউজে ভাংচুর ও লুটপাট করে। এমনকি সেখানে থাকা মাছের ঘের থেকে সব মাছ লুট করে নিয়ে যায় জিয়া মাঝি ও তার ভাইয়েরা। এঘটনায় নলছিটি থানায় জিয়ার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলাও রয়েছে। এখন আবার আমার লাগানো গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।