৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দিতে ফ্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আহাদ (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩০) সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের বিল পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা কাকলি খাতুন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু আহাদ ঘরের ভেতরে একা খেলতে খেলতে ফ্রিজ খুলে খাবার খোঁজার চেষ্টা করে। একপর্যায়ে ফ্রিজের রেগুলেটরে অসাবধানতাবশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে।
কিছুক্ষণ পর তার মা ঘরে এসে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বাড়ির বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top