৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শিবগঞ্জে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আমিনুর রহমান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাত প্রায় পৌনে দুইটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আমিনুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিংঝাড় গ্রামের আ. আজিজের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল মুরাদপুর এলাকায় মির অ্যান্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে।

এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top