৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সখীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারাল দুই কিশোর

মনির হোসেন (সখিপুর উপজেলা প্রতিনিধি):

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭) স্থানীয় খোশবাহার উচ্চবিদ্যালয়-এর দশম শ্রেণির ছাত্র ছিলেন। আহত মাহির হাসান (১৭)-কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, শনিবার বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে তক্তারচালা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল নিহত হন, আর গুরুতর আহত অবস্থায় ইয়ানুর ও মাহিরকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা দ্রুত তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে ঢাকার উত্তরা এলাকায় চিকিৎসাধীন অবস্থায় ইয়ানুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হঠাৎ এমন দুর্ঘটনায় দুই তরুণ শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম নেমে এসেছে; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top