৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়া শেরপুরে ফ্লাইওভার নির্মাণের নীতিগত সিদ্ধান্ত : প্রস্তাবিত স্থান পরিদর্শন

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগ কেন্দ্র বগুড়ার শেরপুর উপজেলা। বিশেষ করে শেরপুরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে এবার শেরপুর বাসস্ট্যান্ডে ফ্লাইওভার নির্মাণের নীতিগত সিদ্ধান্ত ও সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

​এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজের প্রচেষ্টায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা। ​ ​

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রোডস এন্ড হাইওয়ের (সওজ) নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক। তিনি ফ্লাইওভার নির্মাণের কারিগরি দিক, রাস্তার প্রশস্ততা এবং নকশা সংক্রান্ত প্রাথমিক বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। স্থানীয় জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত একটি কার্যকর পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাদের মধ্যে ছিলেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, ​শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, ​সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, ​পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, ​বিএনপি নেতা আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, বি এইচ এম কামরুজ্জামান রাফু, ​ আব্দুল মমিন, আব্দুল করিম প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top