৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে সম্পত্তি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত-৪, আটক-১

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

​কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার জাড্ডা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৩ এপ্রিল) পূর্ব পরিকল্পিত এই হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলোঃ জাড্ডা গ্রামের হাবিবউল্লাহ ভূইয়ার ছেলে শহীদুল্লাহ ভূইয়া(৪৮), তার স্ত্রী লিপি আক্তার(৪০), তার ছেলে সুলেমান ভূইয়া(২৭) ও সোহেল ভূইয়ার স্ত্রী মাহমুদা আক্তার(২০)।

এই ঘটনায় আহত সুলেমান ভূইয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ জাহাঙ্গীর আলম ভূইয়া নামের একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

জানা যায়, মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের জাড্ডা গ্রামের (ফকির বাড়ী) সহিদ উল্লাহ ভূইয়ার মালিকানাধীন ৫৩ শতক নাল জমি নিয়ে প্রতিবেশী জাহাঙ্গীর আলম ভূইয়া ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
মামলার বাদী বলেন, শুক্রবার সকালে জাহাঙ্গীর আলম, রুবেল ভূইয়া, সফিক ভূইয়াসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমি দখলে নিতে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক চাষ করার চেষ্টা করেন। এ সময়
সে ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় লিপি আক্তার, শহিদ উল্লাহ,ও সুলমান ভূইয়াসহ ৪জন গুরুতর আহত হয় এবং হামলাকারিরা বাড়ির মহিলাদের শ্লীলতাহানি চেষ্টা করে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের খান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মামলার প্রেক্ষিতে একজন আসামিকে আটক করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top