৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

অর্থ সংকটে ঝুঁকিতে কুজেন্দ মল্লিকা মর্ডান কলেজ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা ১ নং মেরুং ইউনিয়নে অবস্থিত কুজেন্দ মল্লিকা মর্ডান কলেজ অর্থ সংকটের কারণে নানা সংকটে দিন পার করছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধিভুক্ত হলেও নন-এমপিওভুক্ত হওয়ায় সরকারি কোনো আর্থিক সহায়তা না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে।

কলেজ সূত্রে জানা যায়, বর্তমানে এ প্রতিষ্ঠানে মোট ৫৩৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শিক্ষার মান ভালো হলেও পর্যাপ্ত অর্থের অভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধ করতে কর্তৃপক্ষকে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।
কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা বলেন, আমাদের কলেজের পড়াশোনার মান ভালো। কিন্তু পর্যাপ্ত ফান্ডিং না থাকায় শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া কঠিন হয়ে পড়ছে। তিনি জানান, বর্তমানে কলেজে ১২ জন শিক্ষকসহ মোট ২০ জন কর্মচারী কর্মরত আছেন।

তিনি আরও জানান, কলেজে কোনো বাউন্ডারি ওয়াল না থাকায় শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এতে করে শিক্ষক-শিক্ষার্থী সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সচেতন মহল দ্রুত এ সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। কলেজটির সার্বিক উন্নয়নে সরকারি সহায়তা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top