৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ শিলাবৃষ্টি, আম ও ফসলে ব্যাপক ক্ষতি

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে আকস্মিক ভয়াবহ শিলাবৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে শুরু হওয়া টানা প্রায় ৪৫ মিনিটের শিলাবৃষ্টিতে জেলার গ্রামগঞ্জ লণ্ডভণ্ড হয়ে যায়। আকাশ থেকে যেন পাথরের মতো শিলা ঝরতে থাকে, এতে দিশেহারা হয়ে পড়েন কৃষকরা।

জেলার প্রধান অর্থকরী ফসল আমের ব্যাপক ক্ষতি হয়েছে। গুটি ও কচি আম ঝরে পড়েছে, অনেক আম ফেটে গেছে। কয়েক হাজার হেক্টর আম বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

“আমের রাজধানী” হিসেবে পরিচিত এই জেলার কৃষকরা এখন বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুধু আম নয়, ধানসহ অন্যান্য মৌসুমী ফসলও মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। শিলাবৃষ্টির তীব্রতায় ফসলের মাঠগুলো প্রায় বিধ্বস্ত হয়ে গেছে।

এছাড়া অনেক কাঁচা ঘরবাড়ি ও টিনের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলার আঘাতে বিভিন্ন স্থানে বাড়িঘরের ক্ষতির খবর পাওয়া গেছে। শিলাবৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক এলাকায় মাটিতে বরফের স্তর জমে যায়।

হঠাৎ এই দুর্যোগে স্থানীয় কৃষক ও আম চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্তরা এখন চরম দুশ্চিন্তায় রয়েছেন—কিভাবে তারা এই ক্ষতি কাটিয়ে উঠবেন। রাস্তাঘাটের অবস্থাও খারাপ হয়ে পড়েছে, ফলে জনদুর্ভোগ বেড়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top