৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সদরপুরে মোবাইল কোর্টে ১৩ মামলায় ৯ হাজার টাকা জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়ক আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) উপজেলার আটরশি তেলের পাম্প ও সদরপুর ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১৩টি মামলায় ১৩ জন ব্যক্তিকে সর্বমোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় তিনি জানান, সড়ক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, কৃষিজমির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top