১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য ফরম বিক্রি শুরু করেছে বিএনপি

নিজস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী

তিনি জানান, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

উদ্বোধনী বক্তব্যে রিজভী বলেন, দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, অতীতে নির্যাতন ও নিপীড়নের শিকার নারী নেত্রীদের মধ্য থেকে সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য ও সক্ষম প্রার্থী নির্বাচন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের ভূমিকা ও যোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণ, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top