১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নুহাশ হুমায়ূনের ‘মুভিং বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক:
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর জ্যেষ্ঠপুত্র ও নির্মাতা নুহাশ হুমায়ূন তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং শুরু করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই প্রকল্পের গল্প, চিত্রনাট্য ও প্রস্তুতি নিয়ে কাজ করে আসছিলেন তিনি।

‘মুভিং বাংলাদেশ’ সিনেমাটি নির্মাণের আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা পেয়েছে। ২০২১ সালে তাইওয়ান ফিল্ম কমিশন থেকে অর্থায়ন পাওয়ার পাশাপাশি এটি ভারতের ‘ফিল্ম বাজার’, Marché du Film এবং Locarno Film Festival-সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে সহায়তা অর্জন করেছে।

সিনেমার গল্প একটি বাইক রাইডারের জীবনসংগ্রাম, স্বপ্ন ও বাস্তবতার লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছে। নির্মাতা জানান, এটি শুধু ব্যক্তিগত গল্প নয়; বরং এর মাধ্যমে সমসাময়িক সমাজ ও তরুণ প্রজন্মের বাস্তবতা তুলে ধরা হবে।

চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে ‘গুপী বাঘা’। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটি সামাজিক মাধ্যমে একটি কাউন্টডাউন চালু করেছিল, যার পরপরই শুরু হয় শুটিং।

নুহাশ হুমায়ূন জানান, আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত টানা শুটিং চলবে। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। তবে সিনেমার অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি। শুটিং শেষ হওয়ার পর ধাপে ধাপে সব তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top