১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিলেন লুইস সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক:

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

উরুগুয়ের গণমাধ্যম দিয়েরিও ওভাসিওন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, জাতীয় দলের প্রতি আবেগ সবসময়ই বিশেষ জায়গায় থাকে। বিশ্বকাপ ঘনিয়ে আসায় বিষয়টি স্বাভাবিকভাবেই ভাবনায় আসছে। দলের প্রয়োজনে ডাক পেলে তিনি ফিরতে প্রস্তুত বলেও জানান।

৩৯ বছর বয়সী এই ফুটবলার বলেন, নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া এবং নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকার কারণেই তিনি অবসর নিয়েছিলেন। তবে এখনও পেশাদার ফুটবলে সক্রিয় থাকায় জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ করেননি।

২০২৪ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান সুয়ারেজ। উরুগুয়ের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন তিনি।

বর্তমানে লিওনেল মেসি-এর সঙ্গে ইন্টার মিয়ামি ক্লাবে খেলছেন তিনি। সম্প্রতি অস্টিন এফসি-এর বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে একটি গোল করেন সুয়ারেজ।

তার পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। তিনি বলেন, ম্যাচে দলকে ড্র এনে দিতে সুয়ারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এখনও তার পারফরম্যান্স যথেষ্ট কার্যকর।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top