১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা স্থগিত, সময় বাড়িয়ে চলছে পরবর্তী ধাপ

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান উচ্চপর্যায়ের আলোচনায় সাময়িক বিরতি নেওয়া হয়েছে। আলোচনার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে এবং রোববারও আলোচনা অব্যাহত থাকবে।

ইরানি সূত্র জানায়, টানা প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা বৈঠকের পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময়ের পর্যায়ে রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, একটি বৃহত্তর কাঠামো নিয়ে প্রাথমিকভাবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং এখন বিস্তারিত বিষয়গুলো চূড়ান্ত করার কাজ চলছে।

গত কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহে দেখা যায়, প্রথমে ইরানের প্রতিনিধিদল এবং পরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছান। এরপর আয়োজক পাকিস্তান উভয় পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে।

লেবাননের পরিস্থিতি ও হরমুজ প্রণালি ইস্যুতে মতপার্থক্য থাকলেও শেষ পর্যন্ত দুই পক্ষ সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়। ইরান তাদের জব্দকৃত সম্পদ মুক্তির বিষয়ে আগের অবস্থানে অনড় রয়েছে বলেও জানা গেছে।

আলোচনার বিস্তারিত তথ্য খুব সীমিত পরিসরে প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আলোচনার সামগ্রিক পরিবেশ ইতিবাচক রয়েছে এবং অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top